গাজীপুর মহানগরের টঙ্গী হাজী মাজার বস্তি এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোকন মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ মাদক কারবারি ছিলেন। নিহত রোকন মিয়া গাজীপুর জেলার পুবাইল বিন্দান এলাকার তোতা মিয়ার ছেলে।র্যাবের উদ্ধৃতি দিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।গোলাগুলির একপর্যায়ে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন মিয়া ঘটনাস্থলে নিহত হন বলে জানান তিনি। এ সময় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করে র্যাব।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, নিহতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়